একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

রবিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২১ ই জুন, ২০২৬)

Blog Image
Email : 5k 12k

রবিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২১ ই জুন, ২০২৬) 

এই পূর্বাভাস লেখার (সকাল ১০) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আগামী ২৪ ঘণ্টা ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। রংপুর বিভাগের নীলফামারী, রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় নদী তীরবর্তী এলাকায় বন্যা শুরুর আশঙ্কা আজ রবিবার থেকে। 

রংপুর বিভাগ: আজ দিনের বিভিন্ন সময়ে রংপুর বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপরে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে আজ রবিবার সকাল ১০ টার পর থেকে আগামীকাল সোমবার সন্ধ্যার মধ্যে। আজ রাতে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে। 

সিলেট বিভাগ: আজ দিনের বিভিন্ন সময়ে সিলেট বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে আজ রবিবার সকাল ১১ টার পর থেকে আগামীকাল সোমবার সন্ধ্যার মধ্যে। আজ রাতে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে। 

ময়মনসিংহ বিভাগ: আজ দিনের বিভিন্ন সময়ে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে আজ রবিবার সকাল ১১ টার পর থেকে আগামীকাল সোমবার সন্ধ্যার মধ্যে। আজ রাতে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে। 

বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ১০ টা) বরিশাল বিভাগের ভোলা ও পটুয়াখালী জেলার কোন-কোন উপজেলার উপর উপরে বৃষ্টি হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে পটুয়াখালী ও ভোলা জেলার উপরে। 

বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অনেক শক্তিশালী বাতাস প্রবাহিত হচ্ছে ও সমুদ্রে অনেক উত্তর অবস্থা বিরাজ করার আশংকা করা যাচ্ছে। ফলে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।  

চট্রগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ১০) নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্রগ্রাম জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে চট্রগ্রাম বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্রগ্রাম, কক্সবাজার জেলার উপরে। 

চট্রগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় অনেক শক্তিশালী বাতাস প্রবাহিত হচ্ছে ও সমুদ্রে অনেক উত্তর অবস্থা বিরাজ করার আশংকা করা যাচ্ছে। চট্রগ্রাম, কক্সবাজার, নোয়াখালী জেলার উপকূলবর্তী এলাকায় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।     

ঢাকা বিভাগ: দুপুর ১২ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে শরিয়তপুর, মুন্সিগন্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ জেলার উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।   

খুলনা বিভাগ: দুপুর ১২ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ১ টার পর থেকে রাত ৮ টার মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগ: দুপুর ১২ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ১ টার পর থেকে রাত ১০ টার মধ্যে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ জেলার উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 


Related Post