একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

রবিবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 24k 12k

রবিবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

এই পূর্বাভাস লেখার সময় (রাত ১ টা বেজে ৪৫ মিনিট) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে বিচ্ছিন্ন ভাবে দেশের ৮ টি বিভাগের কোন-কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ রাত ১ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 

রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। আজ রাতে রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। আগামীকাল সোমবার তিস্তা, ধরলা, ও দুধকুমার নদীর পানি বন্যা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশংকা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের ২/১ টি স্থানে বৃষ্টিপাত হচ্ছে। রাত ২ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে বিচ্ছিন্ন ভাবে কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার উপরে কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের কোন জেলায় বৃষ্টি হচ্ছে না। তবে ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে শেরপুর ও নেত্রকোনা জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

চট্টগ্রাম বিভাগ: আজ রাতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, ব্রাক্ষণবাড়িয়া জেলার উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে আজ রাতে।

খুলনা বিভাগ:  আজ রাতে খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপকূলীয় উপজেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাতে উত্তর দিকের কোন-কোন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার উপরে।

বরিশাল বিভাগ: আজ রাতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

ঢাকা বিভাগ: আজ রাতে ঢাকা বিভাগের দক্ষিণ-পূর্ব দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গোপালগঞ্জ, শরিয়তপুর, মুন্সিগন্জ, নরসিংদী জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


Related Post