সোমবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২২ ই জুন, ২০২৬)
এই পূর্বাভাস লেখার (সকাল ১১ টা) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে রংপুর, রাজশাহী, খুলনা, ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ১১ টা) রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর ও গাইবান্ধা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। সকাল ১১ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। আজ রাত ১০ টার পর থেকে মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ১১ টা) রাজশাহী বিভাগের জয়পুরহাট ও নওগাঁ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। সকাল ১১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ৩ টার মধ্যে জয়পুর হাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর ও পাবনা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ১১ টা) খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। সকাল ১১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ৩ টার মধ্যে যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ১১ টা বেজে ৩০ মিনিট) চট্টগ্রাম বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, ও কক্সবাজার জেলার কোন-কোন উপজেলার উপরে।
সিলেট বিভাগ: আজ দুপুর ১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে। আজ রাত ৮ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে।
ময়মনসিংহ বিভাগ: আজ দুপুর ১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জামালপুর ও শেরপুর জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে। আজ রাত ৮ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে শেরপুর ও নেত্রকোনা জেলাগুলোর মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ১১ টা বেজে ৩০ মিনিট) বরিশাল বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। তবে দুপুর ১ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে বগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার উপকূলীয় এলাকার উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: দুপুর ৩ টার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ঢাকা বিভাগের কোন-কোন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে বিকেল ৪ টার পর থেকে রাত ৮ টার মধ্যে।
বন্যা আপডেট
গত ২৪ ঘণ্টায় অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হওয়ায় রংপুর বিভাগের তিস্তা-নদীর নীলফামারী জেলার ডালিয়া পয়েন্টে ও রংপুর জেলার কাউনিয়া উপজেলা পয়েন্টে তিস্তা-নদীর পানি সমতলের উচ্চতা কিছুটা কমা শুরু করেছে। নেত্রকোনা জেলার সোমেশ্বরই নদীর পানি সমতলের উচ্চতা খুব সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আশা করা যাচ্ছে তিস্তা নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় আরই কিছুটা কমে যাবে। সিলেট বিভাগের নদ-নদীগুলোর পানির উচ্চতাও কমার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘণ্টায়।

