একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 17k 12k

মঙ্গলবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

এই পূর্বাভাস লেখার সময় (রাত ১১ টা বেজে ২০ মিনিট) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে আজ রাতে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।   

রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের দিনাজপুর, পঞ্চগড়, ও লালমনিরহাট জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ রাতে রংপুর বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 

রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের জয়পুরহাট, রাজশাহী ও বগুড়া জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টি হচ্ছে। আজ রাতে চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নওগাঁ, ও সিরাজগঞ্জ জেলার উপরে  বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।  

সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের ৪ টি জেলার উপরে কোন-কোন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। রাত ১১ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

ময়মনসিংহ বিভাগ: রাত ১১ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

চট্টগ্রাম বিভাগ: আজ রাতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা জেলার উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে আজ রাত ১২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।

খুলনা বিভাগ: রাত ১১ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে কুষ্টিয়া, মেহেরপুর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপকূলীয় উপজেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

বরিশাল বিভাগ: আজ রাতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

ঢাকা বিভাগ: আজ রাতে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে কোন-কোন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  


Related Post