একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বুধবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২৪ শে জুন, ২০২৬)

Blog Image
Email : 18k 12k

বুধবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২৪ শে জুন, ২০২৬)

এই পূর্বাভাস লেখার সময় (দুপুর ১২ টা) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগরে একটি মৌসমী লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর কারণে আগামী ২৪ ঘণ্টা দেশের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 

আজ বুধবার দুপুর ১২ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 

খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা জেলার উপকূলীয় কোন-কোন উপজেলার উপরে হালকা বৃষ্টি হচ্ছে। আজ দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

খুলনা বিভাগের সমুদ্র উপকূলীয় এলাকার সমুদ্র ও নদ-নদীর মোহনাগুলো উত্তাল থাকার আশংকা করা যাচ্ছে। ফলে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।

বরিশাল বিভাগ: লঘু চাপের প্রভাবে বরিশাল বিভাগের বেশিভাগ জেলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। দিনের বিভিন্ন সময়ের বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছ। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি কক্সবাজার জেলার উপরে।

বরিশাল বিভাগের সমুদ্র উপকূলীয় এলাকার সমুদ্র ও নদ-নদীর মোহনাগুলো উত্তাল থাকার আশংকা করা যাচ্ছে। ফলে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।    

চট্টগ্রাম বিভাগ: লঘু চাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। দিনের বিভিন্ন সময়ের চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছ। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার উপরে।

চট্টগ্রাম বিভাগের সমুদ্র উপকূলীয় এলাকার সমুদ্র ও নদ-নদীর মোহনাগুলো উত্তাল থাকার আশংকা করা যাচ্ছে। ফলে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।

সিলেট বিভাগ: আজ দিনের বিভিন্ন সময়ে সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে আর একবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

ময়মনসিংহ বিভাগ: দুপুর ৩ টার পূর্বে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টি সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে জামালপুর ও ময়মনসিংহ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

ঢাকা বিভাগ: বিকেল ৫ টার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের কোন-কোন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।

আজ ঢাকা শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম তবে অল্প কিছু সম্ভাবনা রয়েছ দুপুর ৩ টার পর থেকে রf ৮ টার মধ্যে।

রংপুর বিভাগ: আজ বিকেল ৫ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

রাজশাহী বিভাগ: বিকেল ৫ টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টি সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রাত ৮ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


Related Post