একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বুধবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 8k 12k

বুধবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

এই পূর্বাভাস লেখার সময় (রাত ২ টা বেজে ২০ মিনিট) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে আজ রাতে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।   

রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ রাতের অবশিষ্ট সময়ে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, দিনাজপুর, ও কুড়িগ্রাম জেলার উপরে হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 

চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলার জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ রাতের অবশিষ্ট সময়ে এই সকল জেলার উপরে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। 

সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ রাতের অবশিষ্ট সময়ে ৪ টি জেলার বিভিন্ন উপজেলার উপরে বিচ্ছিন্ন ভাবে বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। 

ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ রাতের অবশিষ্ট সময়ে শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার উপরে বিচ্ছিন্ন ভাবে বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। 

রাজশাহী বিভাগ: আজ রাতে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। 

খুলনা বিভাগ: আজ রাতে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। 

বরিশাল বিভাগ: আজ রাতে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। 

ঢাকা বিভাগ: আজ রাতে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। 



Related Post