বৃহস্পতিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২৫ শে জুন, ২০২৬)
এই পূর্বাভাস লেখার সময় (দুপুর ২ টা বেজে ৩০ মিনিট) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগরে একটি মৌসমী লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের স্থল ভাগের উপরে জ্বলিয় বাষ্প প্রবেশ করতেছে ব্যাপক ভাবে। এই মৌসুমি লঘু চাপের প্রভাবে আজ দুপুর ২ টার পর থেকে আগামীকাল দুপুর ১২ টার মধ্যে দেশের বেশিভাগ জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
আজ দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল শুক্রবার দুপুর ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, যশোর, বাগেরহাট ও খুলনা জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টি হচ্ছে। আজ দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগের সমুদ্র উপকূলীয় এলাকার সমুদ্র ও নদ-নদীর মোহনাগুলো উত্তাল থাকার আশংকা করা যাচ্ছে। ফলে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।
বরিশাল বিভাগ: লঘু চাপের প্রভাবে বরিশাল বিভাগের বেশিভাগ জেলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ও দুপুর ২ টার সময় পিরোজপুর, বরিশাল, পটুয়াখালী জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বরিশাল বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগের সমুদ্র উপকূলীয় এলাকার সমুদ্র ও নদ-নদীর মোহনাগুলো উত্তাল থাকার আশংকা করা যাচ্ছে। ফলে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টি হচ্ছে। আজ দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: লঘু চাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ও বিচ্ছিন্ন ভাবে চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ২ টার পর থেকে আগামীকাল দুপুর ১২ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগের সমুদ্র উপকূলীয় এলাকার সমুদ্র ও নদ-নদীর মোহনাগুলো উত্তাল থাকার আশংকা করা যাচ্ছে। ফলে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।
সিলেট বিভাগ: আজ দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে সিলেট বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে আর একবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকল জেলার উপরে।
ময়মনসিংহ বিভাগ: দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উপরে বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের রাজবাড়ী, মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টি হচ্ছে। আজ দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ঢাকা বিভাগের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: আজ সন্ধ্যা ৭ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

