শুক্রবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২৬ শে জুন, ২০২৬)
এই পূর্বাভাস লেখার সময় (দুপুর ২ টা) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে আজ দুপুর ২ টার সময় দেশের ৫ টি বিভাগের বিভিন্ন জেলার উপরে বৃষ্টির প্রমাণ পাওয়া গেছে। আজ দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল শনিবার দুপুর ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টি হচ্ছে। আজ দুপুর ২ টার পর থেকে আগামীকাল দুপুর ১২ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগের সমুদ্র উপকূলীয় এলাকার সমুদ্র ও নদ-নদীর মোহনাগুলো উত্তাল থাকার আশংকা করা যাচ্ছে। ফলে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টি হচ্ছে। আজ দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে সিলেট বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে আবারও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকল জেলার উপরে।
ময়মনসিংহ বিভাগ: দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উপরে বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আজ রাতে
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের মুন্সিগন্জ, নরসিংদী জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টি হচ্ছে। আজ দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ঢাকা বিভাগের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ শুক্রবার দুপুর ২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সময়ে মুন্সিগন্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলার উপরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে খুলনা বিভাগের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আজ দুপুর ২৩ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে খুলনা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপরে।
বরিশাল বিভাগ: আজ বিকেল ৫ টার পূর্বে বরিশাল বিভাগের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আজ বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগের সমুদ্র উপকূলীয় এলাকার সমুদ্র ও নদ-নদীর মোহনাগুলো উত্তাল থাকার আশংকা করা যাচ্ছে। ফলে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।
রাজশাহী বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে রাজশাহী বিভাগের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে রাজশাহী বিভাগের কোন-কোন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: আজ সন্ধ্যা ৭ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

