শনিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২৭ শে জুন, ২০২৬)
এই পূর্বাভাস লেখার সময় (১ টা বেজে ৩০ মিনিট) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে আজ দুপুর ১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট।
বরিশাল বিভাগ: বরগুনা, পটুয়াখালী, ভোলা।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী।
ঢাকা বিভাগ: শরিয়তপুর, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ জেলা।
রংপুর বিভাগ: রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট
রাজশাহী বিভাগ: বিকেল ৫ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
ময়মনিসংহ বিভাগ: বিকেল ৫ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ময়মনসিংহ, নেত্রকোনা জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

