শনিবার রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুর দুয়ার জেলা এবং আসাম রাজ্যের উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি শুরু হয়েছে আজ রাতে। আজ রাতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরেও মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুর দুয়ার জেলা এবং আসাম রাজ্যে এবং রংপুর বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি পর-পর ৩ রাতে হওয়ার আশংকা রয়েছে। ফলে রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি বন্যা বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে আগামী সোমবার থেকে।

