রবিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২৮ শে জুন, ২০২৬)
এই পূর্বাভাস লেখার সময় (দুপুর ২ টা) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে আজ দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে কক্সবাজার জেলার উপরে।
রংপুর বিভাগ: দিনাজপুর, রংপুর, ও গাইবান্ধা জেলার কোন-কোন উপজেলা। আজ রাতে রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: জয়পুরহাট, নওগাঁ ও বগুড়া জেলা কোন-কোন উপজেলা।
খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার উপকূলীয় কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলার উপকূলীয় উপজেলাগুলোর উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: বিচ্ছিন্ন ভাবে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার কোন-কোন উপজেলা।
ঢাকা বিভাগ: রাত ১২ টার মধ্যে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
ময়মনিসংহ বিভাগ: বিকেল ৬ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রাত ১০ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে ময়মনসিংহ, নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: আগামীকাল সোমবার থেকে দেশের বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

