ভারি বৃষ্টি ও বন্যার পূর্বাভাস (২৯ শে জুন, ২০২৬)
শনি ও রবিবার রাতে রংপুর বিভাগের জেলাগুলো এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুর দুয়ার জেলা এবং আসাম রাজ্যের উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি হয়েছে। আজ সোমবার দিবাগত রাতেও ভারি বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। ফলে সোমবার থেকে রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি বন্যা বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। আজ সোমবার (২৯ শে জুন) ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার (৩০ শে জুন) আবারও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরেও মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

