সোমবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২৯ শে জুন, ২০২৬)
এই পূর্বাভাস লেখার সময় (সকাল ১০) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে আজ সকাল ১০ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে ও দক্ষিণ-পূর্ব দিকে রাজশাহী ও ময়মনিসংহ বিভাগের দিকে অগ্রসর হচ্ছে। এই বৃষ্টি দুপুর ১২ টা পর্যন্ত স্হাহী হওয়ার আশংকা করা যাচ্ছে। আজ রাতে আবারও রংপুর বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের জয়পুরহাট, নওগাঁ, ও বগুড়া জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে ও দক্ষিণ-পূর্ব দিকে ময়মনিসংহ বিভাগের দিকে অগ্রসর হচ্ছে। এই বৃষ্টি সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: সকল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, খাগড়াছড়ি জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: আজ দুপুর ১ টার পর থেকে রাত ১০ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: আজ দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে বরিশাল বিভাগের সকল জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: দুপুর ১২ টার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ঢাকা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে বিশেষ করে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। ঢাকা বিভাগের দক্ষিণ দিকের কোন-কোন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে।
ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।

