একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (৩০ শে জুন, ২০২৬)

Blog Image
Email : 2k 12k

মঙ্গলবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (৩০ শে জুন, ২০২৬)

এই পূর্বাভাস লেখার সময় (দুপুর ৩ টা) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে আজ দুপুর ৩ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে দেশের বেশিভাগ জেলার উপরেই বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। 

ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা শহর সহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। আজ রাত ১২ টার মধ্যে ঢাকা বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

ঢাকা শহরের উপরে চলমান বৃষ্টিপাত বিকেল ৫ টার মধ্যে থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, ও বাগেরহাট জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার উপরে।

বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের কোন-কোন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।  

চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, বান্দরবাণ, কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে প্রবল আশংকা করা যাচ্ছে।  

ময়মনিসংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও জামালপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে নেত্রকোনা ও শেরপুর জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে প্রবল আশংকা করা যাচ্ছে। 

রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের বগুড়া ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। আজ দুপুর ৩ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে আশংকা করা যাচ্ছে।

সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে আশংকা করা যাচ্ছে।  

রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, নীলফামারী জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে।  আজ দুপুর ৩ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে আশংকা করা যাচ্ছে। 



Related Post