বুধবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১লা জুলাই, ২০২৬)
এই পূর্বাভাস লেখার সময় (সকাল ১০ টা বেজে ৩০ মিনিট) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে আজ সকাল ১০ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে দেশের বেশিভাগ জেলার উপরেই বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টিপাতের আশংকা খুলনা, বরিশাল, ঢাকা ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। বিশেষ করে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। আজ প্রায় সারাদিনই ঢাকা বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে থেমে-থেমে।
ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতে আশংকা করা যাচ্ছে সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। আজ প্রায় সারাদিনই খুলনা বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে থেমে-থেমে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের বরগুনা, ভোলা, পিরোজপুর জেলার কোন-কোন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ প্রায় সারাদিনই বরিশাল বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে থেমে-থেমে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ১০ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে একাধিকবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, ও নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। আজ সকাল ১০ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের সকল জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ১০ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ প্রায় সারাদিন কক্সবাজার, দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবন জেলার বিভিন্ন উপজেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। আজ সকাল ১০ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের কোন জেলায় বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নাই। তবে, সকাল ১১ টার পর গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে। দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপরে বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে আশংকা করা যাচ্ছে।

