বৃহস্পতিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (জুলাই ২, ২০২৬)
এই পূর্বাভাস লেখার সময় (দুপুর ২ টা বেজে ৩০ মিনিট) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে আজ বৃহস্পতিবার দুপুর ২ টা বেজে ৪৫ মিনিটের পর থেক আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
খুলনা বিভাগ: খুলনা বিভাগের সকল জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
ঢাকা বিভাগ: ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, শরিয়তপুর, মুন্সিগন্জ, রাজবাড়ী জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর ৩ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। রাতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: সন্ধ্যার পূর্বে সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। রাতে সুনমাগন্জ, সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (তীব্র বজ্রপাতের আশংকা)
ময়মনিসংহ বিভাগ: সন্ধ্যার পূর্বে ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। রাতে সুনামগঞ্জ ও সিলেট জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্রগ্রাম, কক্সবাজার জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর ৩ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। রাতে রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

