একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবার রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 24k 12k

শুক্রবার রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস 

এই পূর্বাভাস লেখার সময় (রাত ১১ টা বেজে ৩০ মিনিট) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে আজ রাত ১১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। 


চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও চট্টগ্রাম উত্তর, ফেনী, ব্রাক্ষণবাড়িয়া জেলার হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। আজ রাতের অবশিষ্ট সময়ে এই সকল জেলা ছাড়াও কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিল্লা জেলায় মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। 


ঢাকা বিভাগ: আজ রাতে ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নরসিংদী, মুন্সিগন্জ, ঢাকা, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত ১২ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে। 


বরিশাল বিভাগ: আজ রাতে বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর কোন-কোন উপজেলার উপরে বিচ্ছিন্ন ভাবে বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে।   


সিলেট বিভাগ: আজ রাতে সিলেট বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপরে রাত ১১ টার পর থেকে রাত ৩ টার মধ্যে এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার উপরে রাত ১ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা রয়েছে।  


ময়মনিসংহ বিভাগ: আজ রাতে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উপরে রাত ১ টার পর থেকে ভোর ৪ টার মধ্যে এবং শেরপুর ও জামালপুর জেলার উপরে রাত ৩ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা রয়েছে।  

 

রংপুর বিভাগ: রাতে আবারও রংপুর বিভাগের জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর জেলার উপরে রাত ৩ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।  


রাজশাহী বিভাগ: রাত ১১ টার পর থেকে রাত ৩ টার মধ্যে বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


খুলনা বিভাগ: আজ রাতে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বিচ্ছিন্ন ভাবে কোন-কোন স্থানে হালকা মানের বৃষ্টিপাত হতে পারে।


Related Post