শনিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (জুলাই ৪, ২০২৬)
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের উড়িষ্যা রাজ্যের উপকূলে একটি বর্ষাকালীন মৌসুমি লঘুচাল সৃষ্টি হয়েছে যার কারণে সৃষ্টি হওয়া ঘূর্ণ্যমান মেঘ বঙ্গোপসাগর থেকে গরম ও জ্বলিয় বাষ্প নিয়ে আসতেছে বাংলাদেশের স্থল ভাগের উপরে। এই কারণে বাংলাদেশের আশাকশে মোঘের সৃষ্টি হচ্ছে ও বিভিন্ন জেলার উপরে বৃষ্টি হচ্ছে। একটি এই পূর্বাভাস লেখার সময় (দুপুর ২ টা বেজে ৩০ মিনিট) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে আজ শনিবার দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
রংপুর বিভাগ: আজ শনিবার দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে রংপুর বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। আজ রাতে আবারও রংপুর বিভাগের জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার উপকূলীয় বিভিন্ন উপজেলার উপরে হালকা বৃষ্টি হচ্ছে। আজ রাত ১২ টার মধ্যে খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপরে হালাক থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে কক্সবাজার, বান্দরবন জেলার উপরে দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে। বিকেল টার পর থেকে ভোর ৫ টার মধ্যে বিভিন্ন সময়ের বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্রগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী জেলার কোন-কোন উপজেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: বিকেল ৫ টার পূর্বে ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের উপকূলীয় কোন-কোন উপজেলার উপকূলীয় বিভিন্ন উপজেলার উপরে হালকা বৃষ্টি হচ্ছে। আজ রাত ১২ টার মধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে হালাক থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: সন্ধ্যার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। রাতে সকল জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার উপরে তীব্র বজ্রপাতের আশংকা রয়েছে রাতে।
ময়মনিসংহ বিভাগ: সন্ধ্যার পূর্বে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। রাতে নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নেত্রকোনা জেলার উপরে তীব্র বজ্রপাতের আশংকা রয়েছে রাতে।

