একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

সোমবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (জুলাই ৬, ২০২৬)

Blog Image
Email : 60k 12k

সোমবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (জুলাই ৬, ২০২৬)

এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৮ টা) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে আজ সোমবার সকাল ৮ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। নিম্নচাপে কারণে আজ সোমবারও চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 


চট্টগ্রাম বিভাগ: এই পুর্বভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, লক্ষীপয়র জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ প্রায় সরাদিন চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, নোয়াখালী, ফেনী জেলার উপরে। চট্রগ্রাম শহরে ভারি বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

 

বরিশাল বিভাগ: এই পুর্বভাস লেখার সময় বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ প্রায় সরাদিন বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।


খুলনা বিভাগ: এই পুর্বভাস লেখার সময় খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ প্রায় সরাদিন খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 


ঢাকা বিভাগ: আজ ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ প্রায় সরাদিন। তবে ঢাকা বিভাগের দক্ষিণ দিকের সকল জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। আজ ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সকল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।  


রাজশাহী বিভাগ: আজ রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের বিভিন্ন সময়ে। তবে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

 

সিলেট বিভাগ: আজ দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে সিলেট  বিভাগের সক জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাতে সিলেট ও সুনামগঞ্জ জেলার উপরে তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা রয়েছে।  


ময়মনিসংহ বিভাগ: দুপুর ১২ টার পূর্বে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ৯ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে। দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে নেত্রকোনা, ময়মনসিংহ জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


রংপুর বিভাগ: দুপুর ১২ টার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ১০ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে। দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


Related Post