একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবারের বৃষ্টিপাত, বন্যা, পাহাড় ধ্বস পূর্বাভাস (৭ই জুলাই, ২০২৬)

Blog Image
Email : 69k 12k

মঙ্গলবারের বৃষ্টিপাত, বন্যা, পাহাড় ধ্বস পূর্বাভাস (৭ই জুলাই, ২০২৬)

আজ মঙ্গলবার সকাল ৫ টা বেজে ৪৯ মিনিটের সময় যশোর জেলায় অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনীর রাডার থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা জেলার কোন কোন স্থানে খুব হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। 

চট্টগ্রাম বিভাগ: আজ সকাল ৬ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে  চট্রগ্রাম ও বরিশাল বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ভোলা জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে চট্রগ্রাম, ফেনী, খাগড়াছড়ি, নোয়াখালী, রাঙ্গামাটি জেলার উপরে।

বরিশাল বিভাগ: আজ প্রায় সারাদিন বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। 

সিলেট বিভাগ: সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দিনের বিভিন্ন সময়ে। বৃষ্টি শুরুতে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে শুরুর সম্ভাবনা রয়েছে।  

ঢাকা বিভাগ: সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে ঢাকা বিভাগের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আজ ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে। 

রংপুর বিভাগ: দুপুর ১২ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবন অপেক্ষাকৃত কম। তবে পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলার উপরে হালকা মানের বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে। 

ময়মনসিংহ বিভাগ:  সকাল ১০ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলাগুলোর কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

রাজশাহী বিভাগ: দুপুর ১২ টার পূর্বে রাজশাহী বিভাগের কোন-কোন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ জেলার উপরে।   

খুলনা বিভাগ:  সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে কুষ্টিয়া, মেহেরপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার উপরে। 


চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে বন্যা পূর্বাভাস

রবিবার থেকে একটানা ভারি বৃষ্টিপাতের কারণে কক্সবাজার ও বান্দরবন জেলার বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে পাহাড়ি ঢলের কারণে। বান্দরবন জেলার লামা উপজেলায় মাতামুহুরি নদীর পানি বন্যা বিপদসীমা অতিক্রম করেছে বাংলাদেশ সরকারের বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস কেন্দ্র থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুসারে। আজ মঙ্গলবার সাঙ্গু নদীর পানির উচ্চতা বন্যা বিপদসীমা অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। 


পাহাড় ধ্বস ঝুঁকি পূর্বাভাস

ইতিমধ্যে কক্সবাজার, বান্দরবন ও চট্টগ্রাম  জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধ্বসের কারণ কমপক্ষে ১০ জন মানুষের মৃত্যুর নিশ্চিত সংবাদ পাওয়া গেছে। যেহেতু আজ রাতেও মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হয়েছে ও আজ মঙ্গলবারও প্রায় সরাদিন বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে তাই আগামী ৭২ ঘণ্টা পাহাড় ধ্বসের প্রচণ্ড ঝুঁকি রয়েছে কক্সবাজার, বান্দরবন ও চট্টগ্রাম  জেলার বিভিন্ন এলাকায়। 


Related Post