একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

৬৪ টি জেলার উপরেই বৃষ্টিপাতে প্রবল আশংকা আগামী ১৬ ঘণ্টার মধ্যে।

Blog Image
Email : 17k 12k
৬৪ টি জেলার উপরেই বৃষ্টিপাতে প্রবল আশংকা আগামী ১৬ ঘণ্টার মধ্যে।
আজ মঙ্গলবার বিকেল ৪ টার বেজে ১৫ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে দেশের ৬৪ টি জেলার উপরেই বৃষ্টিপাতে প্রবল আশংকা করা যাচ্ছে। সেই সাথে চট্রগ্রাম ও বরিশাল বিভাগের মানুষদের জন্য দুঃসংবাদ রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: আজ বিকেল ৪ টার বেজে ১৫ মিনিটের পর থেকে শুরু করে আজ সরারাত ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী, নোয়াখালী জেলার উপরে ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: আজ বিকেল ৪ টার বেজে ১৫ মিনিটের পর থেকে শুরু করে আজ সরারাত মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে বরগুনা, ভোলা, পটুয়াখালী জেলার উপরে ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে বিকেল ৪ টার বেজে ১৫ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে বিকেল ৪ টার বেজে ১৫ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে।
খুলনা বিভাগ: সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে বিকেল ৪ টার বেজে ১৫ মিনিটের পর থেকে বুধবার সকাল ৮ টার মধ্যে।
ঢাকা বিভাগ: সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে বিকেল ৪ টার বেজে ১৫ মিনিটের পর থেকে বুধবার সকাল ৮ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে বিকেল ৪ টার বেজে ১৫ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে।
সিলেট বিভাগ: ৮ টি বিভাগের মধ্যে অপেক্ষাকৃত কম বৃষ্টির সম্ভাবনা রয়েছ সিলেট বিভাগের জেলাগুলোর উপরে। হলকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে এই বিভাগের জেলাগুলোর উপরে।



চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে বন্যা পূর্বাভাস
==============================
রবিবার থেকে একটানা ভারি বৃষ্টিপাতের কারণে কক্সবাজার ও বান্দরবন জেলার বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে পাহাড়ি ঢলের কারণে। বান্দরবন জেলার লামা উপজেলায় মাতামুহুরি নদীর পানি বন্যা বিপদসীমা অতিক্রম করেছে বাংলাদেশ সরকারের বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস কেন্দ্র থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুসারে। আজ মঙ্গলবার সাঙ্গু নদীর পানির উচ্চতা বন্যা বিপদসীমা অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
পাহাড় ধ্বস ঝুঁকি পূর্বাভাস
===================
ইতিমধ্যে কক্সবাজার, বান্দরবন ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধ্বসের কারণ কমপক্ষে ১০ জন মানুষের মৃত্যুর নিশ্চিত সংবাদ পাওয়া গেছে। যেহেতু আজ রাতেও মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হয়েছে ও আজ মঙ্গলবারও প্রায় সরাদিন বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে তাই আগামী ৭২ ঘণ্টা পাহাড় ধ্বসের প্রচণ্ড ঝুঁকি রয়েছে কক্সবাজার, বান্দরবন ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায়।

Related Post