বুধবারের বৃষ্টিপাত পূর্বাভাস (৮ই জুলাই)
আজ বুধবার সকাল ৬ টা বেজে ৪৫ মিনিটের সময় কৃত্রিম ভূ-উপগ্রহ, রাডার ও আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে সকাল ৬ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে দেশের ৬৪ টি জেলার উপরেই বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। অন্য ৫ টি বিভাগের উপকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আজ বুধবারও দিনের বিভিন্ন সময়ে চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় অনেক জেলায় বৃষ্টি হচ্ছে। আজ সকাল ৬ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে একাধিকবার সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, নীলফামারী জেলার উপরে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় অনেক জেলায় বৃষ্টি হচ্ছে। আজ সকাল ৬ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে একাধিকবার সকল জেলার উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে জামালপুর, শেরপুর জেলার উপরে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় অনেক জেলায় বৃষ্টি হচ্ছে। আজ সকাল ৬ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ জেলার উপরে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় অনেক জেলায় বৃষ্টি হচ্ছে। আজ সকাল ৬ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার উপরে।
বরিশাল বিভাগ: আজ প্রায় সারাদিন বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে ভোলা ও পটুয়াখালী জেলার উপরে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় অনেক জেলায় বৃষ্টি হচ্ছে। সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দিনের বিভিন্ন সময়ে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে।
খুলনা বিভাগ: সকাল ১০ টার পূর্বে খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা মানের বৃষ্টিপাত হতে পারে। তবে সকাল ১০ টার পর থেকে রাত ১২ টার মধ্যে খুলনা বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।বিশেষ করে কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজবাড়ি, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর জেলায় বৃষ্টি হচ্ছে। সকাল ১০ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
আজ ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।

