একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

বন্যা

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোর উপরে বন্যার প্রবল আশংকা করা যাচ্ছে।

Blog Image
Email : 11k 12k

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোর উপরে বন্যার প্রবল আশংকা করা যাচ্ছে। 

চট্টগ্রাম, সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বর্ষাকালের মৌসমী বন্যার প্রবল আশংকা করা যাচ্ছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস কেন্দ্র থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুসারে বান্দরবন জেলার লামা উপজেলায় মাতামুহুরি নদীর পানি এবং সদর উপজেলার সাঙ্গু নদীর পানির উচ্চতা বন্যা বিপদসীমা অতিক্রম করেছে। একই সাথে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার মানু ও ধোলাই নাদী এবং হবিগঞ্জ জেলার খোয়াই ও সুরমা নদীর পানি বন্যা বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করতেছে। 

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান ভারী বৃষ্টিপাত আরও ৫ দিন অর্থাৎ আগামী ১৪ ই জুলাই পর্যন্ত অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।

সেই সাথে আবহাওয়ার সর্বশেষ বৈশ্বিক পূর্বাভাস মডেলগুলো অনুযায়ী, এই সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নতুন মৌসুমি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে আরও বেশি জলীয়বাষ্প বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবেশ করতে পারে।

বিশেষ করে ১১, ১২ ও ১৩ জুলাই (শনি, রবি ও সোমবার) সিলেট এবং চট্টগ্রাম বিভাগ ও পার্বত্য চট্টগ্রামের ওপর আবারও অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকতে পারে কক্সবাজার, বান্দরবন ও চট্টগ্রাম জেলা।

যদি পূর্বাভাস অনুযায়ী এই অতিবৃষ্টি ঘটে, তাহলে পাহাড়ি ঢল, নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি, আকস্মিক বন্যা এবং পাহাড়ধসের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে।

বর্তমান পূর্বাভাস ইঙ্গিত করছে যে দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি উচ্চ ঝুঁকিপূর্ণ অতিবৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে ২০২৪ সালের ফেনী-কুমিল্লার ভয়ংকর বন্যার মতো। তাই সংশ্লিষ্ট এলাকার জনগণ, স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোকে এখন থেকেই সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।   


Related Post