শুক্রবারের আবহাওয়া পূর্বাভাস (১০ ই জুলাই, ২০২৬)
আজ শুক্রবার সকাল ৫ টা বেজে ৩০ মিনিটের সময় চট্টগ্রাম ও পার্বত্য চট্রগ্রামের জেলাগুলোর উপরে যে বৃষ্টিপাত হচ্ছে তা অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে সকাল ৯ টা পর্যন্ত। আজ দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিভাগের জেলাগুলো এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: আজ ভোর থেকে দুপুর ১২ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে কক্সবাজার, বান্দরবন ও দক্ষিণ চট্রগ্রামের উপরে ভারি থেকে অতি ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে এই ৩ টি জেলার বন্যা পরিস্থিতির অবনতির প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: ভোর থেকে দুপুর ১২ টার মধ্যে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি শুরু হয়েছে তা তা অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে সকাল ৯ টা পর্যন্ত। খুলনা বিভাগের সকল জেলার উপরে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। আজ থেকে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: আজ ভোর থেকে দুপুর ১২ টার মধ্যে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সিগন্জ জেলার উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: আজ ভোর ৫ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: আজ সকাল ৭ টার পর থেকে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির শুরু হওয়ার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রাজশাহী, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ জেলার উপরে।
রংপুর বিভাগ: আজ সকাল ৬ টার পর থেকে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির শুরু হওয়ার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার উপরে।
সিলেট বিভাগ: আজ সকাল ৬ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির শুরু হওয়ার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার উপরে।
ময়মনসিংহ বিভাগ: আজ সকাল ৬ টার পর থেকে ময়মনিসংহ বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির শুরু হওয়ার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে শেরপুর, জামালপুর জেলার উপরে।

