শুক্রবার রাতের বৃষ্টিপাত পূর্বাভাস (১০ ই জুলাই, ২০২৬)
আজ শুক্রবার বিকেল ৪ টা বেজে ৩০ মিনিটের সময় কৃত্রিম ভূ-উপগ্রহ, রাডার ও আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আজ বিকেল ৫ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় আবারও বৃষ্টি শুরু হয়েছে কক্সবাজার ও বান্দরবন, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার উপরে। আজ বিকেল ৫ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে আবারও চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে আজ রাত ৮ টার পর থেকে ভোর পর্যন্ত কক্সবাজার, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে ভারি থেকে অতি ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে। ফলে এই ৪ টি জেলার নদ-নদীগুলোর পানির উচ্চতা আগামীকাল শনিবার আবারও বৃদ্ধি পাওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: আজ বিকেল ৫ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার উপরে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টি হচ্ছে। আজ বিকেল ৫ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টি হচ্ছে। আজ বিকেল ৫ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে বরিশাল বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের দক্ষিণ দিকের বিভিন্ন জেলার উপরে বৃষ্টি হচ্ছে। আজ বিকেল ৫ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। তবে আজ রাত ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল জেলার উপরে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের দিনাজপুর, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টি হচ্ছে। আজ বিকেল ৫ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় জামালপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টি হচ্ছে। আজ বিকেল ৫ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

