একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের আশংকা।

Blog Image
Email : 27k 12k

চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে ভারী থে অতি-ভারী বৃষ্টিপাতের আশংকা।
আজ শনিবার চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে সারাদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কক্সবাজার, বান্দরবান এবং চট্টগ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। এই বৃষ্টিপাতের প্রভাবে আজ শনিবার থেকে বান্দরবান জেলার মাতামুহুরী ও সাঙ্গু নদীর পানি আবারও দ্রুত বৃদ্ধি পেতে পারে। ফলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম জেলার পাহাড়ি এলাকায় পাহাড়ধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। পাহাড়ের ঢাল, ঝুঁকিপূর্ণ টিলা এবং পাহাড় কেটে নির্মিত বসতিতে বসবাসকারী মানুষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আজ শনিবার সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে রাজশাহী, খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলো, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর ও বরিশাল বিভাগের জেলাগুলো এবং খুলনা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলো এবং চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে।



Related Post