শনিবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
আজ রাত ১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রবিবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর জেলার উপরে হালকা বৃষ্টি হচ্ছে। আজ রাতের বিভিন্ন সময়ে রংপুর বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর জেলার উপরে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের সকল জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। আজ রাতে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: আজ রাতে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টি হচ্ছে। আজ রাতে বিভিন্ন সময়ে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের বরিশাল, ভোলা ও পটুয়াখালী জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টি হচ্ছে। আজ রাতের বিভিন্ন সময়ে থেমে-থেমে বরিশাল বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ ভোর ৫ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে খুলনা, বাগেরহাট, পিরোজপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। আজ রাতের বিভিন্ন সময় সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: রাত ২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
=======================================
ভারতের ত্রিপুরা রাজ্য: আজ রাতে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: আজ রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকের বিভিন্ন জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুর-দুয়ার জেলার উপরে ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

