রবিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৯ ই জুলাই, ২০২৬)
লঘুচাপটির কেন্দ্র আজ রবিবার দুপুর ৩ টার সময় ভারতের বিহার রাজ্যের উপরে অবস্থান করছে। এই লঘুচাপের কারণে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প আজও খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে প্রথমে সরাসরি উত্তর দিকে প্রবেশ করছে ও ময়মনসিংহ বিভাগে পৌঁছানোর পরে মেঘালয় পর্বতে বাধা পেয়ে গতিপথ পরিবর্তন করে রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের দিয়ে গমন করতেছে।
আজ দুপুর ৩ টা বেজে ৪৫ মিনিটের সময় সময় রংপুর বিভাগে ছাড়া অন্য ৭ টি বিভাগের কোন না কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে রাডার থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে। আজ রবিবার দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের উপরে মেঘ থাকলেও কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আজ রাতের বিভিন্ন সময়ে রংপুর বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাতেও মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার উপরে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের সকল জেলার কোন-না-কোন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় টাঙ্গাইল, ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময় ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের বরিশাল, ভোলা ও পটুয়াখালী জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টি হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে থেমে-থেমে বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের যশোর, কুষ্টিয়া খুলনা ও বাগেরহাট জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ প্রায় রাত ১২ টার মধ্যে খুলনা বিভাগের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময় সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের পাবনা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। বিকেল ৪ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
=======================================
ভারতের ত্রিপুরা রাজ্য: বিকেল ৫ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা কমন। তবে বিকেল ৫ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে দক্ষিণ-পূর্ব ত্রিপুরার বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: আজও প্রায় সারাদিন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকের বিভিন্ন জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে আজ রাতে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুর-দুয়ার জেলার উপরে ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

