একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

সোমবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২০ শে জুলাই, ২০২৬)

Blog Image
Email : 43k 12k

সোমবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২০ শে জুলাই, ২০২৬)

মৌসুমি লঘুচাপের কেন্দ্র আজ সোমবার সকাল ৮ টার সময় ভারতের বিহার ও ঝাড়খণ্ড রাজ্যের উপরে অবস্থান করছে। এই লঘুচাপের কারণে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প আজ সোমবারও খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে ঠিক বাংলাদেশের মধ্যভাগের জেলাগুলোর উপর দিয়ে প্রবেশ করছে ও ময়মনসিংহ বিভাগে পৌঁছানোর পরে মেঘালয় পর্বতে বাধা পেয়ে গতিপথ পরিবর্তন করে রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের দিয়ে গমন করতেছে। 

আজ সকাল ৮ টার সময় সময় দেশের ৮ টি বিভাগের কোন না কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে রাডার থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে। আজ সোমবার সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।  

রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা দুপুর ১২ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আজ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার উপরে। 

রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আঝ প্রায় সারাদিন থেমে-থেমে বৃষ্টির আশংকা করা যাচ্ছে সক জেলার উপরে। আজ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে  রাজশাহী বিভাগের বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ জেলার উপরে।  

ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের শেরপুর ও জামালপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  

ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময় ঢাকা বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 

বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের বেশিভাগ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টি হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে থেমে-থেমে বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের পূর্ব দিকের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে থেমে-থেমে খুলনা বিভাগের সকল জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 

সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময় সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। 


=======================================

ভারতের ত্রিপুরা রাজ্য: দুপুর ১২ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে বিকেল ৫ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে দক্ষিণ-পূর্ব ত্রিপুরার বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: আজও প্রায় সারাদিন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা কম। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে মালদহ, বর্ধমান, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুর-দুয়ার জেলার উপরে।


Related Post