মঙ্গলবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২১ শে জুলাই, ২০২৬)
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপের কেন্দ্র আজ মঙ্গলবার দুপুর ৩ টার সময় ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলবর্তী সমুদ্রের উপরে অবস্থান করছে। এই লঘুচাপের কারণে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প আজ মঙ্গলবার খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বাংলাদেশের মধ্যভাগের জেলাগুলোর উপর দিয়ে প্রবেশ করছে ও ময়মনসিংহ বিভাগে পৌঁছানোর পরে মেঘালয় পর্বতে বাধা পেয়ে গতিপথ পরিবর্তন করে রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের দিয়ে গমন করতেছে।
আজ দুপুর ৩ টার সময় সময় দেশের ৪ টি বিভাগের বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে রাডার থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে। আজ মঙ্গলবার দুপুর ৩ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের বেশিভাগ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা থেমে-থেমে বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে থেমে-থেমে খুলনা বিভাগের সকল জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের দক্ষিণ দিকের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময় ঢাকা বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: আজ বিকেল ৪ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে প্রায় সারাদিন থেমে-থেমে বৃষ্টির আশংকা করা যাচ্ছে সক জেলার উপরে। আজ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, নাটোর বগুড়া, সিরাজগঞ্জ জেলার উপরে।
ময়মনসিংহ বিভাগ: আজ বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে।
সিলেট বিভাগ: আজ সন্ধ্যা ৭ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে সিলেট বিভাগের সকল জেলার উপরে।
রংপুর বিভাগ: আজ রাত ৮ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে রংপুর বিভাগের সকল জেলার উপরে।
=======================================
ভারতের ত্রিপুরা রাজ্য: বিকেল ৪ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: আজ সারাদিন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা কম। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে মালদহ, বর্ধমান, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুর-দুয়ার জেলার উপরে।

