বুধবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২২ শে জুলাই, ২০২৬)
ভারতের পাঞ্জাব ও গুজরাট রাজ্যের উপরে একটি লঘুচাপের কেন্দ্র আজ বুধবার সকাল ৬ টার সময় অবস্থান করছে। এই লঘুচাপের কারণে বায়ুতে যে ঘূর্ণন সৃষ্টি হয়েছে তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আজ বুধবার খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বাংলাদেশের মধ্যভাগের জেলাগুলোর উপর দিয়ে প্রবেশ করছে ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় বাধাপ্রাপ্ত হয়েছে দিক পরিবর্তন করে রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের দিয়ে গমন করতেছে। জ্বলিয় বাষ্প-যুক্ত বায়ুপ্রবাহের সময় চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত ঘটানোর প্রবল আশংকা করা যাচ্ছে আজ বুধবার সকাল ৭ টার পর থেকে রাত ১২ টার মধ্যে। বিশেষ করে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী, কক্সবাজার জেলার উপরে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের কোন-কোন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা মানের বৃষ্টি হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের কোন জেলায় বৃষ্টি হচ্ছে না। তবে আজ সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে খুলনা বিভাগের দক্ষিণ ও পূর্ব দিকের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল মঙ্গলবার যে সকল জেলার উপরে বৃষ্টিপাত হয়েছে আজ বুধবারও সেই সকল জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের দক্ষিণ দিকের ২/১ টি জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময় ঢাকা বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, মুন্সিগন্জ, মানিকগঞ্জ জেলার উপরে। ঢাকা শহরের উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের ২/১ টি জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, নাটোর বগুড়া, সিরাজগঞ্জ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে জামালপুর ও শেরপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: আজ দুপুর ১২ টার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। সন্ধ্যা ৭ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে সিলেট বিভাগের সকল জেলার উপরে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময় বিচ্ছিন্ন ভাবে রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
=======================================
ভারতের ত্রিপুরা রাজ্য: আজ দুপুর ১২ টার পূর্বে ত্রিপুরা রাজ্যের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের পশ্চিম ও পূর্ব দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: আজ বুধবার দিনের বিভিন্ন সময়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ও মধ্যাঞ্চলের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি মালদহ, বর্ধমান, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুর-দুয়ার জেলার উপরে।

