একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বৃহস্পতিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২৩ শে জুলাই, ২০২৬)

Blog Image
Email : 41k 12k

বৃহস্পতিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২৩ শে জুলাই, ২০২৬)

আজ বৃহস্পতিবার সকাল ৭ টার সময় রাডার, কৃত্রিম ভূ-উপগ্রহ ও আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে আজ সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।  

বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের বেশিভাগ জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে যা দুপুর পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলো এবং উত্তর দিকের জেলাগুলোর উপরে বৃষ্টি হচ্ছে যা দুপুর ১২ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে খুলনা বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 

চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী, কক্সবাজার জেলার উপরে। 

ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের মানিকগঞ্জ, ফরিদপুর, গোপলাগন্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময় ঢাকা বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, মুন্সিগন্জ, মানিকগঞ্জ জেলার উপরে। আজকেও ঢাকা শহরের উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।  

রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জ, নাটোর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময় রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ জেলার উপরে।  


ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ৮ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।  


সিলেট বিভাগ: আজ দুপুর ১২ টার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে।


রংপুর বিভাগ: আজ দুপুর ১২ টার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার কোন-কোন উপজেলার উপরে।


=======================================

ভারতের ত্রিপুরা রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় উত্তর-পশ্চিম ত্রিপুরার বিভিন্ন জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে ত্রিপুরা রাজ্যের পশ্চিম ও উত্তর দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: আজ বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ও মধ্যাঞ্চলের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, কোকলাতা, হাওড়া, হুগলী, নদীয়া, মালদহ, মেদিনীপুর জেলার উপরে।

Related Post