একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শনিবারের বৃষ্টিপাত পূর্বাভাস (২৫ শে জুলাই, ২০২৬)

Blog Image
Email : 28k 12k

শনিবারের বৃষ্টিপাত পূর্বাভাস (২৫ শে জুলাই, ২০২৬)

আজ শনিবার দেশের বেশিভাগ জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে অল্প কিছু জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে অল্প সময়ের জন্য হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। আজ সকাল ৮ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।


খুলনা বিভাগ: আজ খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপকূলীয় কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির অল্প কিছু সম্ভবতা রয়েছে। 


চট্টগ্রাম বিভাগ: আজ চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বিচ্ছিন্ন ভাবে কক্সবাজার, বান্দরবন, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।  


ঢাকা বিভাগ:  আজ সন্ধ্যার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে গোপালগঞ্জ, ফরিদপুর, শরিয়তপুর, মাদারীপুর জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণে বৃষ্টির কিছু সম্ভাবনা রয়েছে। আজ ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। বিশেষ করে দুপুর ১২ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে। তবে দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে হালকা পরিমাণে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।    


রাজশাহী বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।


ময়মনসিংহ বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।  


সিলেট বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে সিলেটের বিভাগের ২/১ টি জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। তবে আজ রাত ৮ টার পর থেকে রাত ৩ টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।   


রংপুর বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।  


বরিশাল বিভাগ: আজ বরিশাল বিভাগের কোন-কোন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।


=======================================

ভারতের ত্রিপুরা রাজ্য:  আজ ত্রিপুরা রাজ্যের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বিচ্ছিন্ন ভাবে কোন-কোন জেলার উপরে  হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে। 


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: আজ শনিবার দিনের বিভিন্ন সময়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বান্কুরা, দক্ষিণ চব্বিশ পরগনা, কোকলাতা, হাওড়া, হুগলী, মেদিনীপুর জেলার উপরে।


Related Post