শনিবার দিবাগত রাতের বৃষ্টিপাত পূর্বাভাস
আজ রাত ১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রবিবার সকাল ৯ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা আজ সারারাত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। বৃষ্টিপাতে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। ফলে রাত ২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার মেঘালয় সীমান্তবর্তী জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত দেখা যায় নি। তবে আজ রাত ২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ রাতে বিচ্ছিন্ন ভাবে কোন-কোন জেলার উপরে অল্প সময়ের জন্য হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের কোন-কোন জেলার উপরে।
বরিশাল বিভাগ: আজ রাতে বরিশাল বিভাগের কোন-কোন স্থানে বিচ্ছিন্ন ভাবে খুবই হলকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: আজ রাতে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
ঢাকা বিভাগ: আজ রাতে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
রাজশাহী বিভাগ: আজ রাতে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত দেখা যায় নি। আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম রংপুর বিভাগের জেলাগুলোর উপরে।

