একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

সোমবারের বৃষ্টিপাত পূর্বাভাস (২৭ শে জুলাই, ২০২৬)

Blog Image
Email : 5k 12k

সোমবারের বৃষ্টিপাত পূর্বাভাস (২৭ শে জুলাই, ২০২৬)

আজ সোমবার সকাল ৭ পর থেকে বিকেল ৬ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। 


খুলনা বিভাগ: দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে।  


বরিশাল বিভাগ: সকাল ৭ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। 


চট্টগ্রাম বিভাগ: উত্তর চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী, কুমিল্লা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে  সকাল ৭ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে। 


ঢাকা বিভাগ:  গোপালগঞ্জ, ফরিদপুর, শরিয়তপুর, মাদারীপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে সকাল ৭ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে। 


সিলেট বিভাগ: সুনামগঞ্জ ও সিলেট জেলার উত্তর দিকের এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার দক্ষিণদিকের কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে সকাল ৭ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে। 


রাজশাহী বিভাগ: আজ সকাল ১১ টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। 


ময়মনসিংহ বিভাগ: দুপুর ১২ টার পূর্বে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।


রংপুর বিভাগ: পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট জেলার  কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে। 


=======================================

ভারতের ত্রিপুরা রাজ্য:  আজ সকাল ৭ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে বিচ্ছিন্ন ভাবে কোন-কোন জেলার উপরে  হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। 


আসাম রাজ্য:  আসাম রাজ্যের পূর্ব দিকের করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছার জেলার উপরে আজ সোমবার সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: আজ সোমবার সকাল ৭ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বান্কুরা, দক্ষিণ চব্বিশ পরগনা, কোকলাতা, হাওড়া, হুগলী, মেদিনীপুর জেলার উপরে। সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

Related Post