একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের সর্বশেষ আপডেট (২৭ জুলাই ২০২৬ | দুপুর ৩ টা)

Blog Image
Email : 9k 12k

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের সর্বশেষ আপডেট (২৭ জুলাই ২০২৬ | দুপুর ৩ টা)

আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের স্যাটেলাইট চিত্র, বাংলাদেশ বিমান বাহিনীর ডপলার আবহাওয়া রাডারের প্রতিফলন (Reflectivity) চিত্র এবং বৈশ্বিক আবহাওয়া পূর্বাভাস মডেলের নিম্নস্তরের বায়ুপ্রবাহ (Low-level Wind) বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে একটি সক্রিয় নিম্নচাপ বিরাজ করছে।

বর্তমান বিশ্লেষণে নিম্নচাপটির কেন্দ্র বাংলাদেশের খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যবর্তী অঞ্চলের উপকূলের কাছাকাছি জায়গায় অবস্থান করছে বলে প্রতীয়মান হচ্ছে। নিম্নচাপকে কেন্দ্র করে বায়ুপ্রবাহের ঘূর্ণন (Cyclonic Circulation) এবং নিম্নস্তরের বায়ুর অভিসরণ (Low-level Convergence) স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে, যা একটি সক্রিয় মৌসুমি নিম্নচাপের বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

স্যাটেলাইট চিত্রে নিম্নচাপকে কেন্দ্র করে মেঘমালার ঘনীভবন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। একই সঙ্গে ডপলার আবহাওয়া রাডারের প্রতিফলন চিত্রে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ উপকূল বরাবর একটি সক্রিয় বজ্রগর্ভ মেঘমালার (Convective Rainband) উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই বজ্রগর্ভ মেঘমালাগুলো ধীরে ধীরে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং নিম্নচাপের সঙ্গে সম্পর্কিত সক্রিয় সংবহন (Deep Convection)-এর ইঙ্গিত দিচ্ছে।


বৈশ্বিক আবহাওয়া পূর্বাভাস মডেলের বায়ুপ্রবাহ বিশ্লেষণে আরও দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্পসমৃদ্ধ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকের মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রবেশ করছে। এই আর্দ্র বায়ু নিম্নচাপের কেন্দ্রের দিকে অভিসারিত (Converge) হওয়ায় বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।

নিম্নচাপের প্রভাবে সম্ভাব্য বৃষ্টিপাত

========================

বর্তমান পরিস্থিতি বিবেচনায় আজ সোমবার সন্ধ্যার পূর্ব পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া আজ সোমবার সন্ধ্যার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল পর্যন্ত চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের ৩ টি জেলা, সিলেট বিভাগের সকল জেলা ও ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা সীমান্তবর্তী জেলা এবং উপকূলীয় এলাকায় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

নিম্নচাপের প্রভাবে আগামীকাল মঙ্গলবারও চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের ৩ টি জেলা, সিলেট বিভাগের সকল জেলা ও ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা সীমান্তবর্তী জেলা এবং উপকূলীয় এলাকায় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। 

আগামী ২৪ ঘণ্টার পরিস্থিতি

====================

পরবর্তী ২৪ ঘণ্টায় মৌসুমি নিম্নচাপটির অবস্থান, গতিপথ ও তীব্রতার পরিবর্তনের সঙ্গে বৃষ্টিপাতের বিস্তৃতি ও তীব্রতাও পরিবর্তিত হতে পারে। তাই সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস, রাডার পর্যবেক্ষণ এর জন্য নিয়মিত আবহাওয়াবিদ আ্যাপ ও আবহাওয়া ডট কম ওয়েবসাইটে প্রকাশিত পূর্বাভাস আপডেট অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।


বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তি

=====================

এই বিশ্লেষণ প্রস্তুত করা হয়েছে নিম্নোক্ত তথ্যের সমন্বয়ে—

১) বাংলাদেশ বিমান বাহিনীর ডপলার আবহাওয়া রাডারের Reflectivity চিত্র

২) Himawari Satellite Super HD স্যাটেলাইট চিত্র

৩) বৈশ্বিক আবহাওয়া পূর্বাভাস মডেলের নিম্নস্তরের বায়ুপ্রবাহ (Low-level Wind Field) বিশ্লেষণ


Related Post