একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

সোমবার দিবাগত রাতের বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 7k 12k

সোমবার দিবাগত রাতের বৃষ্টিপাত পূর্বাভাস

আজ সোমবার রাত ৩ টা বেজে ১৫ মিনিটের পর থেকে মঙ্গলবার সকাল ৯ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। 

চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ রাত ৩ টার পর থেকে আগামীকাল সকাল ১০ টার মধ্যে বিভিন্ন সময়ে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর কোন-কোন জেলার উপরে অল্প সময়ের জন্য হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের কোন-কোন জেলার উপরে। 

বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল, পটুয়াখালী জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে।  আজ রাতে বরিশাল বিভাগের সকল জেলার উপরে বিভিন্ন সময়ে হলকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা, যশোর, ও মাগুরা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ রাতে খুলনা বিভাগের দক্ষিণ ও পূর্ব দিকের বেশিভাগ জেলার উপরে বিভিন্ন সময়ে হলকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সিলেট জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন উপজেলার উপরে উপরে বিভিন্ন সময়ে হলকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  

ঢাকা বিভাগ:  আজ রাতে ঢাকা বিভাগের গোপলাগন্জ, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

ময়মনসিংহ বিভাগ: আজ রাতে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। 

রাজশাহী বিভাগ: আজ রাতে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। 

রংপুর বিভাগ: আজ রাতে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। 


Related Post