একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বুধবারের বৃষ্টিপাত পূর্বাভাস (২৯ শে জুলাই, ২০২৬)

Blog Image
Email : 23k 12k

বুধবারের বৃষ্টিপাত পূর্বাভাস (২৯ শে জুলাই, ২০২৬)

আজ বুধবার সকাল ৭ টা বেজে ৪০ মিনিটের পর থেকে বিকেল ৬ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। 

চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের অবশিষ্ট সময়ে ও রাতের বিভিন্ন সময়ে চট্টগ্রাম সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। আজ ও আগামীকাল ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবন জেলার উপরে। 


খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের উপকূলীয় অনেক জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ সারাদিন বিভিন্ন সময়ে বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। 


বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সারাদিন বিভিন্ন সময়ে সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। 


ঢাকা বিভাগ:  এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের দক্ষিণ দিকের কোন-কোন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, মুন্সিগন্জ, গোপালগঞ্জ জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা বেশি। 


ঢাকা শহরের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে। 


সিলেট বিভাগ: সকাল ১০ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবি কম। তবে সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে সিলেট ও মৌলভীবাজার জেলার দক্ষিণ দিকের কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। 


রাজশাহী বিভাগ: সকাল ১০ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবি কম। তবে সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে পাবনা, সিরাজগঞ্জ জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


ময়মনসিংহ বিভাগ: দুপুর ১২ টার পূর্বে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ১২ টার পরে শেরপুর ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে বিচ্ছিন্ন ভাবে খুব হালকা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। 


রংপুর বিভাগ: সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। 


=======================================

ভারতের ত্রিপুরা রাজ্য:  সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে পশ্চিম ত্রিপুরার কোন-কোন জেলার উপরে  হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


আসাম রাজ্য: দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে আসাম রাজ্যের পূর্ব দিকের করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: আজ বুধবার সকাল ৮ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ও কুচবিহার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৮ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে।


Related Post