আগামী ২ দিন খুলনা ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য ঝুঁকি
=================
অল্প সময়ের মধ্যে অতিরিক্ত বৃষ্টিপাত হলে—
---> চট্টগ্রাম ও কক্সবাজার শহরের নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে;
----> পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে;
-----> বান্দরবান, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের নদী ও ছড়াগুলোতে আকস্মিক পাহাড়ি ঢল দেখা দিতে পারে;
-----> উপকূলীয় এলাকায় দমকা বাতাস ও উত্তাল আবহাওয়া বিরাজ করতে পারে।
আবারও পাহাড় ধ্বসের আশংকা চট্টগ্রাম ও পারবত্য চট্টগ্রামের জেলাগুলোতে
======================================
পাহাড়ের ঢাল, পাদদেশ ও ঝুঁকিপূর্ণ বসতিতে অবস্থানরত মানুষকে সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে।
নদী, সমুদ্র ও পাহাড়ি পর্যটন এলাকায় চলাচলের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
জীবন রক্ষাকারী সতর্কতা
======================
চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় সমুদ্র এলাকায় চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ
কৃত্রিম উপগ্রহের সর্বশেষ চিত্র এবং সমুদ্রপৃষ্ঠের বায়ুপ্রবাহ বিশ্লেষণে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় সমুদ্র এলাকায় বর্তমানে উত্তাল সমুদ্র এবং শক্তিশালী দমকা বাতাস বিরাজ করছে।
উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি পরিস্থিতি এবং ভারতের ওডিশা উপকূলে অবস্থানরত নিম্নচাপের সম্মিলিত প্রভাবে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত উপকূলীয় সমুদ্র এলাকায় দমকা থেকে ঝোড়ো হাওয়া, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং উত্তাল সমুদ্র অব্যাহত থাকতে পারে।
ফলে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ভোলা, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল উপকূলীয় এলাকার ছোট মাছ ধরার নৌকা, ট্রলার এবং অন্যান্য ছোট নৌযানের জন্য সমুদ্রে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।
উপকূলীয় জেলে ও নৌযান চালকদের অতি প্রয়োজন ছাড়া গভীর সমুদ্রে না যাওয়ার এবং স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কতা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা
আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। কোনো কোনো স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি পশ্চিমবঙ্গ–ওডিশা উপকূল অতিক্রম করে বর্তমানে ভারতের ওডিশা ও সংলগ্ন স্থলভাগে অবস্থান করছে। একই সঙ্গে উত্তর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে প্রচুর জলীয়বাষ্পযুক্ত বায়ু প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়া মানচিত্রেও এ অঞ্চলে সক্রিয় মৌসুমি পরিস্থিতির উপস্থিতি দেখা যাচ্ছে।
উপগ্রহচিত্রে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং মিয়ানমারের রাখাইন উপকূলের আশপাশে গভীর সঞ্চালনশীল মেঘের সৃষ্টি ও বিকাশ লক্ষ করা যাচ্ছে। এসব মেঘ থেকে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। এছাড়া কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার কোনো কোনো স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 
