একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বৃহস্পতিবারের বৃষ্টিপাত পূর্বাভাস (৩০ শে জুলাই, ২০২৬)

Blog Image
Email : 4k 12k

বৃহস্পতিবারের বৃষ্টিপাত পূর্বাভাস (৩০ শে জুলাই, ২০২৬)

আজ বৃহস্পতিবার সকাল ১০ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। 

চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা দুপুর ২ টা পর্যন্ত অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।  আজ দিনের অবশিষ্ট সময়ে চট্টগ্রাম সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। আগামীকালও ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে।

বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী, বরগুনা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। 

খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। 

ঢাকা বিভাগ:  এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের শরিয়তপুর, নরসিংদী জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে ঢাকা বিভাগের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে  শরিয়তপুর, মুন্সিগন্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর ও ঢাকা জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা বেশি। 

আজ আবারও ঢাকা শহরের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে। 

সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। 

রাজশাহী বিভাগ:  আজ দিনের বিভিন্ন সময়ে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের জামালপুর ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। 

রংপুর বিভাগ: রংপুর বিভাগের জেলাগুলো মেঘাচ্ছন্ন থাকলেও আজ দিনের বেলা বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বিচ্ছিন্ন ভাবে কোন-কোন জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে।  


=======================================

ভারতের ত্রিপুরা রাজ্য:  আজ ত্রিপুরা রাজ্যের বেশিভাগ জেলার উপরে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।  

আসাম রাজ্য: বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে আসাম রাজ্যের পূর্ব দিকের করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা প্রায় সারাদিন অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।  

Related Post