একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবার রাতের বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 5k 12k

শুক্রবার রাতের বৃষ্টিপাত পূর্বাভাস

আজ শুক্রবার দিবাগত রাত ১ টা বেজে ১৫ মিনিটের পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।


সিলেট বিভাগ: সিলেট বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে আজ রাতে। 


ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে আজ রাতে। 


চট্টগ্রাম বিভাগ: খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। 


রংপুর বিভাগ: লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। 


ঢাকা বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার  কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। 


বরিশাল বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে ভোলা ও পটুয়াখালী জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। 


খুলনা বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। 


রাজশাহী বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। 



Related Post