রবিবার রাতের বৃষ্টিপাত পূর্বাভাস
আজ রবিবার দিবাগত রাত ৩ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, ও সিরাজগঞ্জ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সুনামগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে আজ রাতে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় মুন্সিগন্জ, নরায়নগন্জ ও নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে এই ৩ জেলা ছাড়াও ঢাকা, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: আজ রাতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

