একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

সোমবারের বৃষ্টিপাত পূর্বাভাস (আগস্ট ৩, ২০২৬)

Blog Image
Email : 30k 12k

সোমবারের বৃষ্টিপাত পূর্বাভাস (আগস্ট ৩, ২০২৬)

আজ সোমবার দুপুর ২ টার সময় রাডার ও কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে পাওয়া চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে দেশের ৮ টি বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ও মাগুরা জেলার বিভিন্ন উপজেলার উপরে উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, ও ময়মনসিংহ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে এি বিভাগের ৪ টি জেলার উপরেই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। 

চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম, নোয়াখালী, রাঙ্গামাটি, ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের অল্প সম্ভাবনা রয়েছে। 

রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় দিনাজপুর ও নীলফামারী জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে রংপুর বিভাগের কোন-কোন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের অল্প সম্ভাবনা রয়েছে। 

ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ঢাকা বিভাগের দক্ষিণ দিকের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

আজ সন্ধ্যার পূর্বে আবারও ঢাকা শহরের উপরে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর  ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের পটুয়াখালী, ভোলা ও বরগুনা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা  মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


=======================================

ভারতের ত্রিপুরা রাজ্য:  আজ ত্রিপুরা রাজ্যের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বিচ্ছিন্ন ভাবে কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।    

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম ও উত্তর দিকের একাধিক জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। 

Related Post