একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বুধবারের বৃষ্টিপাত পূর্বাভাস (আগস্ট ৫, ২০২৬)

Blog Image
Email : 27k 12k

বুধবারের বৃষ্টিপাত পূর্বাভাস (আগস্ট ৫, ২০২৬)


আজ বুধবার দুপুর ৩ টা বেজে ৪৫ মিনিটের সময় রাডার ও কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে পাওয়া চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে দেশের ৬ টি বিভাগের উপরে (রংপুর ও রাজশাহী ছাড়া) বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ৩ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। 


ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ সরাদিন ঢাকা বিভাগের সকল জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

ঢাকা শহরের উপরে চলমান বৃষ্টিপাত কমপক্ষে বিকেল ৫ টার পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।  

খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে খুলনা বিভাগের জামালপুর জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে খুলনা বিভাগের সকল জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 

ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে এই বিভাগের ৪ টি জেলার উপরেই হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম, নোয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবন জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা  মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের অল্প সম্ভাবনা রয়েছে। 

সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ সন্ধ্যা ৭ টা পর্যন্ত বরিশাল বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের পাবনা জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে ভাবে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আজ দিনের বেলা রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।  


=======================================

ভারতের ত্রিপুরা রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় ত্রিপুরা রাজ্যের বেশিভাগ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে।  আজ সন্ধ্যা পর্যন্ত সকল জেলার উপরে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।   

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চলের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। 

Related Post