বৃহস্পতিবারের বৃষ্টিপাত পূর্বাভাস (আগস্ট ৬, ২০২৬)
আজ বৃহস্পতিবার দুপুর ২ টা বেজে ৪৫ মিনিটের সময় রাডার ও কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে পাওয়া চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে দেশের ৫ টি বিভাগের উপরে (রংপুর, ময়মনসিংহ ও সিলেট ছাড়া) বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ২ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, ঢাকা, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ বিকেল ৭ টা পর্যন্ত ঢাকা বিভাগের এই সকল জেলাগুলোর উপরে বৃষ্টিপাত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
ঢাকা শহরের উপরে চলমান বৃষ্টিপাত বিকেল ৫ টার পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। এই সকল জেলার উপরে বিকেল ৭ টা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। তবে আজ সন্ধ্যার পূর্বে অল্প সম্ভাব্য রয়েছে জামালপুর ও ময়মনসিংহ জেলার দক্ষিণ দিকের কোন-কোন উপজেলার উপরে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খাগড়াছড়ি, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। বিকেল ৭ টা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ রাত ৮ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জ জেলার উপরে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের ভোলা জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ বরিশাল বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের পাবনা ও নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে রাজশাহী বিভাগের পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আজ দিনের বেলা রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দিনাজপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ৩ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে।
=======================================
ভারতের ত্রিপুরা রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় ত্রিপুরা রাজ্যের কোন-কোন জেলার উপরে হাকলা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় পশ্চিমবঙ্গের শুধুমাত্র মালদহ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চলের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

