একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবারের বৃষ্টিপাত পূর্বাভাস (আগস্ট ৭, ২০২৬)

Blog Image
Email : 24k 12k

শুক্রবারের বৃষ্টিপাত পূর্বাভাস (আগস্ট ৭, ২০২৬)


আজ শুক্রবার সকাল ১০ টা বেজে ৩০ মিনিটের সময় রাডার ও কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে পাওয়া চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে শুধুমাত্র খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ১০ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। 


চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম, রাঙ্গামাটি, ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ের চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 

খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ের খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ দিনের বিভিন্ন সময়ে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ দুপুর ১২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে শরিয়তপুর, গোপলাগন্জ, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগন্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে কোন-কোন এলাকার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। 


সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ সন্ধ্যার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় পর্বত এলাকার উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  


রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের পাবনা ও নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে রাজশাহী বিভাগের পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।   


ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ সন্ধ্যার পূর্বে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে নেত্রকোনা ও শেরপুর জেলার মেঘালয় পর্বত এলাকার উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  


রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আজ দিনের বেলা রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আজ রাত ৮ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  


=======================================

ভারতের ত্রিপুরা রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় ত্রিপুরা রাজ্যের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় পশ্চিমবঙ্গের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


Related Post