একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শনিবারের বৃষ্টিপাত পূর্বাভাস (আগস্ট ৮, ২০২৬)

Blog Image
Email : 20k 12k

শনিবারের বৃষ্টিপাত পূর্বাভাস (আগস্ট ৮, ২০২৬)


আজ শনিবার দুপুর ২ টা বেজে ৪৫ মিনিটের সময় রাডার ও কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে পাওয়া চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে দেশের মধ্যবাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। 


চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। তবে দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, নোয়াখালি, লক্ষীপুর জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।  


খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের উত্তর ও পূর্ব দিকের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ের খুলনা বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল সকল জেলার বরিশাল, ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ দিনের বিভিন্ন সময়ে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের শরিয়তপুর, গোপলাগন্জ, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগন্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা সন্ধা ৭ টা পর্যন্ত অব্যহত থাকার আশংকা করা যাচ্ছে।


ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ৪ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে।


সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ সন্ধ্যার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় পর্বত এলাকার উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  


রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের গুড়া ও নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে রাজশাহী বিভাগের বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।   


ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। রাত ১০ টার পর থেকে রবিবার সকাল ৮ টার মধ্যে নেত্রকোনা ও শেরপুর জেলার মেঘালয় পর্বত এলাকার উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  


রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আজ দিনের বেলা রংপুর বিভাগের বেশিভাগ জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ৩ টার পর থেকে সন্ধা ৭ টার মধ্যে গাইবান্ধা ও দিনাজপুর জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাত ৮ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  


=======================================

ভারতের ত্রিপুরা রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় ত্রিপুরা রাজ্যের উত্তর-পশ্চিম দিকের কোন-কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় পশ্চিমবঙ্গের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিভিন্ন জেলার  (মালদহ, বর্ধমান, নদীয়া) উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Related Post