একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

সোমবার রাতের বৃষ্টি ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 110k 12k
সোমবার রাতের বৃষ্টি ও বজ্রপাত পূর্বাভাস

ঢাকা শহরের উপরে ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে আজ রাত ১১ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে।
আজ রাত ৯ টার পর থেকে রাত ৩ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলো, ঢাকা বিভাগের জেলাগুলো এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে:
চট্টগ্রাম বিভাগ: খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাক্ষণবাড়িয়া
ঢাকা বিভাগ: নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগন্জ, ঢাকা, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ
সিলেট বিভাগ: হবিগঞ্জ
ভারতের ত্রিপুরা রাজ্য: সকল জেলা।

Related Post