একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

সোমবার দিবাগত রাতের বৃষ্টিপাত পূর্বাভাস: সকাল ৯ টা পর্যন্ত প্রযোজ্য

Blog Image
Email : 17k 12k

সোমবার দিবাগত রাতের বৃষ্টিপাত পূর্বাভাস: সকাল ৯ টা পর্যন্ত প্রযোজ্য


আজ রাত ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৯ টার মধ্যে ঢাকা, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে:


ঢাকা বিভাগ: সকল জেলা। তবে অপেক্ষাকৃত ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শরিয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল ও ঢাকা জেলা। [সম্ভব্য সময় রাত ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৭ টা]


সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট [সম্ভব্য সময় রাত ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৮ টা]


ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলা। [সম্ভব্য সময় রাত ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৮ টা]


চট্টগ্রাম বিভাগ: কুমিল্লা, চাঁদপুর, ব্রাক্ষণবাড়িয়া [সম্ভব্য সময় রাত ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে ভোর ৫ টা]


খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, যশোর, খুলনা জেলা। [সম্ভব্য সময় ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টা]


রাজশাহী বিভাগ: সকল জেলা। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলা। [সম্ভব্য সময় ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টা]


রংপুর বিভাগ:  গাইবান্ধা, কুড়িগ্রাম, দিনাজপুর জেলা। [সম্ভব্য সময় ভোর ৫ টার পর থেকে সকাল ১০ টা] 


বরিশাল বিভাগ:  আজ রাতে বরিশাল বিভাগের ২/১ টি জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


Related Post