একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবারে বৃষ্টিপাত পূর্বাভাস (১৮ ই আগস্ট, ২০২৬)

Blog Image
Email : 11k 12k

মঙ্গলবারে বৃষ্টিপাত পূর্বাভাস (১৮ ই আগস্ট, ২০২৬)


আজ মঙ্গলবার দুপুর ১ টার সময় দেশের ৭ টি বিভাগের (রংপুর ছাড়া) কোন-না-কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের এবং রংপুর, ময়মনসিংহ, ও খুলনা বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। 


আজ মঙ্গলবার ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উপরে মৌসুমি নিম্নচাপের কেন্দ্র অবস্থান করছে যার প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ও মেঘালয় রাজ্য এবং বাংলাদেশের সকল বিভাগের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। আজ মঙ্গলবার দেশের মধ্যভাগের দেশগুলোর উপরে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।  বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। 

 

আজ মঙ্গলবার দুপুর ১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে:


চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা আজ সারাদিন অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।  


খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় কুষ্টিয়া, মেহেরপুর, ও খুলনা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে খুলনা বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। 


বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। 

  

রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, নাটোর, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে রাজশাহী বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।


ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও জামালপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।


ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় মানিকগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


আজ দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে ঢাকা শহরের উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। 


রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আজ সন্ধ্যার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। 


সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে সিলেটে বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  

Related Post